প্রণয় দোলা
![]()
সাগর জলে নাগর দোলা,
হোক না আবার বরণ ডালা।
আকাশের সন্ধা তারা
জ্বালুক আভা সৈকতে।
দিবালোকের দূর সীমানায়
ঢেউয়ের তালে নৈকটে।
আসুক জোয়ার বান ডেকে যাক
মাভৈ মাভৈ সঙ্গীতে।
মন্দিরাটা বাজুক নাহয়
প্রণয় দোলার মন্দিরে।
Subscribe
Login
0 Comments
Oldest
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)