![]()
প্রতি মা-ই প্রতিমা
কলমে— সুব্রত পণ্ডিত
সংকলন— প্রতিধ্বনির পরে
আমরা মন্দির বানাই,
প্রতিমা গড়ি মাটির বুকে,
ঢাকের তালে অঞ্জলি দিই,
প্রদীপ জ্বালি ভক্তিসুখে।
প্রতি মায়েতেই দুর্গা থাকেন,
প্রতি মায়েতেই কালী,
সরস্বতী হয়ে জ্ঞান বিলান,
দেন লক্ষ্মী হয়ে সুখের ডালি।
দুর্গাপুজো, কালীপুজো,
লক্ষ্মী কিংবা বাণী—
প্রতিটি মায়ের মনজুড়ে
দেবীদেরই প্রতিধ্বনি।
আমি প্রতি মায়ের
হৃদয়ে শ্রদ্ধা রাখি,
প্রতিটি মায়ের মুখের হাসি
পূজার প্রতিটি ফুলে আঁকি।
প্রতিমার চোখ আঁকা হলে
আবির্ভাব হয় দেবীমায়ের,
আমার মায়ের চোখের মাঝেও
দর্শন মেলে দেবীর রূপের।
মাটির প্রতিমার সঙ্গে
প্রত্যেক মাকেও করি প্রণাম—
ভালোবাসায় পূর্ণ হোক আরাধনা,
প্রতি মা-ই দেবী, প্রতি মা-ই প্রতিমা।।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)