প্রথম ভালোবাসা

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

কবিতা :- প্রথম ভালোবাসা
সৃজন :- বিশ্বানন্দ চ্যাটার্জী
তারিখ :- ইং ১৮-১১-২০২৪

সে আছে আমার অন্তর জুড়ে –
আমি তাকে আগলে রাখি ।
তীব্র গ্রীষ্মের দুপুরে হঠাৎ করেই –
ঝমঝমিয়ে বৃষ্টি নামার মত ,
তার পরশে সুখ ঝরে পড়ে !
মন খারাপের রাতে আচমকা –
জানালা দিয়ে একঝাঁক জোনাকি
ঘরে ঢুকে পড়ার মতোই ,
তাকে কাছে পাবার অনুভূতি !
সে আসলেই মনের বাঁধ ভাঙে !
অব্যক্ত মনের কথাগুলো –
সুস্পষ্ট অবয়ব পায় ডায়েরিতে ।
আমি প্রাণ ভরে তাকে সাজাই –
তার সাথে মনের কথা বলি ।
আমার মন খারাপের মেঘগুলো –
উড়ে গিয়ে-বৃষ্টি নামে মনের মাঝে ।
আমি পরম তৃপ্তিতে আপ্লুত হই ।
সে আমার প্রথম ভালোবাসা !
তার ছোঁয়ায় আমি বদলে যাই –
সে আমার একান্ত আপন ক-বি-তা !!

( কপিরাইট সংরক্ষিত )

0

Publication author

0
জন্ম:-২৬/০৩/১৯৫২
পেশা:-অবসর প্রাপ্ত (মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ)
জন্মস্থান:-গ্রাম:-চন্ডিরামপুর
ডাকঘর:-বিরহী
থানা:-হরিণঘাটা
জেলা:-নদীয়া
( পশ্চিমবঙ্গ )
বর্তমান নিবাস:-শিলিগুড়ি (প.ব.)
Comments: 15Publics: 18Registration: 16-02-2025
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।