![]()
প্রভাত হলো জাগো খোকা
মোঃ সবুর মিয়া
প্রভাত হলো ওরে খোকা ঘুম থেকে ওঠো,
মৌলবী সাহেব ডাকছে সবাই মসজিদে আসো।
সূর্যি মামা উঁকি দিলো ভাঙা ভেড়ার ছিদ্র দিয়ে,
খোকার চোখে আলোক রেখা ধরা পড়েছে।
বলছে খোকা ওগো মা জলদি দেখে যাও,
এ কোন বাতি দিলো খোদা তাকানো যায় না।
মা বলে এ তো খোদার সামান্য সৃজন,
চোখের সামনে যা পাবি সবি তার সৃজন।
এবার ওঠে জলদি যাও, কোরআন ফোরান পড়ে নাও।
খোকা আমার কোরআন পড়ে এসেই গেলো ফুল কুড়াইতে,
পাশের বাড়ির দুষ্টু কাকী লাঠি নিয়া দেই তাড়াইয়া।
কান্না মুখে চলে এলো আমার লক্ষি খোকা ।
এসেই বলে ওগো মা ওই কাকীরে দেবো একটা ছোট্ট মাইর।
খোকার মুখের হাসি পেতে আমার ওতো একই বায়না।
এবার খোকা খুশি হইয়া এক লাফে মোর গলাই দরে -বলে মাগো তুমিই সেরা সবার বেলায়।
,,,,সমাপ্ত,,,,
(গ্রাম: রাহেলা, উপজেলা : বাজিতপুর, জেলা: কিশোরগঞ্জ)
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)