প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

‘ নূপুর
‘ সবুর আহমেদ

ওগো প্রেয়সী, চরণে নূপুর পড়িয়া জলধির তীরে চলো ঝন ঝন ঝন।

চড়ুই ডাকছে –
ও ভাই কোকিল, টিয়া, ময়না, দোয়েল এসো চালু, দেখে যাও।
জলের দেবী অদ্য যাচ্ছে মোদের ছোট্ট নীড়ের পাশ টি দিয়ে।

শীতল সমিরের শন শন শন স্বরের তালে তালে হেইলাদুইলা যাচ্ছে দেবী।
ওগো জলের দেবী, ঘুঙুরের ঝিনিঝিনি স্বরে মোদের কর্ণে লাগে বীণা।

কলসি হস্তে মস্তকে লম্বা ঘোমটা দিয়ে চলো আঁকাবাঁকা পথটি দিয়ে।
কে যাচ্ছে উনি? পড়ি নাকি জলের দেবী –
বুঝাই মুশকিল।

রূপ যেনো তার খাসা,
বনের পাখিরা সুরেলা কণ্ঠে বলেছে হায়।
ও তো মেয়ে নয় ও হলো নভঃ চন্দ্রমা।

জলধির উদরের মৎসকন্যারা তাকে দেখেই হলো দিশেহারা
ওগো বিশ্বপতি, এমন মেয়ে এখনও আছে ভবে!

করেছে মিনতি মৎসকন্যারা,
ওগো রূপসী চন্দ্রমা চরণ দুটো রাখো নীরে।
চরণ স্পর্শে তৃপ্তিহীন জলে পূর্ণতা পাবে মিষ্টি স্বাদে ।
ঘুঙুর দু’টো রেখোনা বাকি, রাখতে সচ্ছল প্রানদে ।

সহস্র মৎসকন্যা আসছে ছুটে,
দেখিবে আজি চন্দ্রমাকে।
সকলের-ই দৃষ্টি ওই যে, ঘুঙুর স্পর্শ চরণ দু’টোই।

আজি নভঃ, অদ্রি, ইন্দু, মানব, বনানী, কুসুম, অর্ক সবি তাকিয়ে আছে অবিরত চরণে নূপুর পড়া ঐ মেয়েটির দিকে।

‘ সমাপ্ত

তারিখ – ২১/১১/২০২০

(গ্রাম: রাহেলা, উপজেলা: বাজিতপুর, জেলা: কিশোরগঞ্জ।)

0

Publication author

0
আমি মোঃ সবুর মিয়া। আমার পিতার নাম: মোঃ লিয়াকত আলী এবং আমার মাতার নাম: মোছাঃ আসমা৷ আমার পিতা একজন কৃষক এবং আমার মাতা একজন গৃহিণী। আমার পরিবারে আমরা ৩ ভাই দুই বোন৷ বড় ভাই বিবাহিত, বড় বোন বিবাহিত এবং ছোট বোন ও বিবাহিত৷ পরিবারে মা বাবার সাথে আমি আর আমার
Comments: 0Publics: 14Registration: 15-11-2026
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted