ছোটো পিসির বেড়ালটা না সিনেমাতেও নামবে!
ভগবানই জানেন, কতগুলো ধাক্কা খেয়ে থামবে
বড় পর্দায় নায়িকা হতে পারবে না, বড় জোর ভ্যাম্প
বরং নাম হবেই যদি কায়দা করে হাঁটতে শেখে র্যাম্প
তবে বোকা বিল্লি পালিয়ে না যায় চেন্নাই বা মুমবে!
আমার নাম শুভশ্রী রায়। জন্ম ১২ জানুয়ারি, ১৯৭১ কলকাতা শহরে। পনেরো ষোল বছর বয়স থেকে কবিতা লিখছি। সেই অবুঝ কৈশোরে যতটা আগ্রহ নিয়ে লিখতাম, এখনো ততটাই আগ্রহ নিয়ে লিখি। কবিতার প্রতি আমার ভালোবাসা কোনো দিন কমবে না।