ব্যস্ত শহর, মৃত হয়

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

 

 

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

দূর আকাশের পথগুলো

মেঘের কাছে চলে যায়।

রাতের পাখি জেগে থাকে

ঘুমহীন দু’-চোখে কবিতার পাতায়।

 

শহরের ব্যস্ত অলি গলিতে

রাজপথে,যখন ফিরে তাকাই

তখন সন্ধ্যা নামে,ভরে যায়

রকমারি আলোর রোশনাই।

 

চলতি পথে মানুষের ভিড়ে

আসল কথাটাই ভুলে যাই!

কী কারণে এসেছিলাম এখানে

রহস্যটাই চাপা পড়ে যায়।

 

মেঘের আছে জল: শহরে

নদীর আছে কূল:গ্রামে

তবু কেন আমার কাছে

স্বপ্নগুলো হারিয়ে যায়।

 

ব্যস্ত শহরে মনের আবেগ

ছুঁটে যায় উঁচু উঁচু অট্তালিকায়;

দু’_চোখে যা স্বপ্ন ছিল

আজ তা গহীন স্মৃতির পাতা।

 

শহরের অজানা কোনো এক অসুখে

কুড়ে কুড়ে খায় মানুষের রক্ত;

সবুজহীন হয়ে যায় ব্যস্ত শহর

যা তাহা মৃত পাহাড়ের সমান।

 

পড়ে থাকা বিষের শিশি

যা পান করে অসুস্থ মানুষেগুলো

একপলকে সবকিছু অন্ধকার

নিয়ে যায় চরম সুখে।

 

শহরের পথগুলো শুনশান

নির্মল বাতাসেরা ঘোরাঘুরি করে।

কখনো বৃষ্টি এসে ভাসিয়ে নিয়ে যায়

শহরের মৃত লাশগুলো।

 

ব্যস্ত শহর, মৃত হয়

আমি একা, বড়োই একা;

কল্লোলিনী ঘুমের দেশ

আমাকে নিয়ে যায় কাছে।।

 

১৪/০৫/২১

0

Publication author

1
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 573Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।