![]()
ওই যে শোন ভোরের পাখি
ডাকছে বনে বনে।
হৃদয় আমার উঠলো নেচে
তক্ষুনি আনমনে।
ভোরের পাখির মিষ্টি গানে
মন মাতানো সুর।
যে গান শুনে মন ছুটে যায়
কোনসে অচিনপুর।
পাখির গানে মেঘেরা আজ
হয়েছে মাতোয়ারা।
আকাশের বুকে ছুটছে তাই
যেন পাগলপারা।
কুসুম কাননে ফুটলো কলি
ভোরের পাখির ডাকে।
গানের শেষে নীল আকাশে
উড়লো ঝাঁকে ঝাঁকে।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)