![]()
হাজার তারা জেগে থাকে দিনের আলোর অনেক গভীরে,
অচেনা মুখ লুকিয়ে থাকে চেনা জানা মুখোশের ভিড়ে…
রঙিন পৃথিবীর স্বাদ আস্বাদনের শখে স্বকীয়তা যেন বন্দী,
তুমি সাজো বন্ধু আমার, যখন নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী |
কেটে যায় মহাযুগ তবু চেনা হয়ে উঠেনা মানুষগুলো,
চলে যায় সবাই নিজের মতো পড়ে থাকে স্মৃতিধূলো |
মানুষের ভিড়ে ব্যতিব্যস্ত জীবনে ইচ্ছে দমবন্ধ হয়ে বাঁচেনা,
হাজার পরিচয়ে সংখ্যা বাড়ে,মনের মানুষ তো আসেনা |
জলের দরে নিলামে উঠি আমি আর আমার ব্যক্তিত্ব,
তুমি জুড়ে দাও তাতে সহজ ভাষায় কিছু শর্ত,
জীবনের মালিক মুখ ফিরিয়ে বলে এতে নিজস্বতাই নেই..
মেকি জীবনের নদীর স্রোতে হারিয়ে গেছে আমার খেই ।
মনটা তবু আশায় বাঁচে হবো সবার মনের মতন ..
ভিতরটা হবে খাঁটি আর বাইরেটা হবে আধুনিক ধরন |
এতোকিছুর পরেও আমার আমিটা তোমার মন ছুঁলো না…
জীবনে ভিড় লক্ষ মানুষের, তবু মনের মানুষ এলো না |
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)