প্রথমবারের পর

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আচ্ছা প্রেয়সী,
সাধু হয়ে কি চন্দন অবজ্ঞা করা চলে?

বিরহ অনুভব করা চলে?
ব্যথাহত বা ব্যথাতুর দাবী করা চলে?
কাম অনুভূতি দেহে ঠায় দেওয়া চলে?

জানো,
আজকাল;
একটা অদ্ভুতরস আমায় সহসা-সহসা আক্রমণ করে বসে;
ভাঙে, গড়ে।
এ খেলায় জয়ী নিরহ প্রাণ।

আচ্ছা প্রেয়সী,
প্রথমবারের পর কি প্রেমিক হওয়া চলে?

ক্লান্তি কাটাতে প্রিয়ার ঠোঁটে উষ্ণ চুম্বন রাখা চলে?

দ্বিতীয়বার ব্যথার আশা করা চলে?
___
২৪ঘন্টাখবরবিডি/জু্লাই১৯, ২০২০
বিষাক্ত ভাবনা/ISBN: 978-984-35-6430-6

0

Publication author

0
লেখক । পোশাক নকশাকার
Comments: 0Publics: 26Registration: 04-08-2024
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।