![]()
যেদিন চলে যাব পৃথিবী ছেড়ে
সেদিন থেকে আর লেখা হবে না কবিতা
সেদিন থেকে অরব হয়ে যাব
সেদিন থেকে আমার ছবিতে মালা দেওয়া হবে
সেদিন থেকে আর দুঃখ পাব না
সেদিন থেকে আমায় আর কেউ দুঃখ দিতে পারবে না
সেদিন থেকে আমার বাসস্থান আর এই ক্ষুদ্র পৃথিবীতে নয়
হবে ঐ বিশাল আকাশে।
অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৫/৫/২০২৫
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)