রাগ
![]()
হৃদয়ে জমানো ফাগুন
আজ লিখতে চাই কবিতা।
রাগের বশে নীল ডায়েরি
অভিমানে কেঁদে ওঠে।
নীরব মেঘ নির্জন দুপুরে
ঘাসের উপর ঘুম জমায়
মনকে খুশি করতে।
প্রেম জাগে মনে রাগের বশে
লাল গোলাপের পাপড়ি’তে।
ভালোবাসার নীল ঘুড়ি
উড়তে চাই স্বাধীন আকাশে।
মনে মনে অভিশপ্ত রাতে
কবিতার ভাষা স্বপ্নজালে
হাত বাড়িতে তারা জ্বালে।
২৫/০৬/২১
Subscribe
Login
0 Comments
Oldest
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)