হেরে যাওয়া মেধা Here Jaoa Medha

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

হেরে যাওয়া মেধা
কলমে— সুব্রত পণ্ডিত
সংকলন— প্রতিধ্বনির পরে

এমএসসি পাস ছেলেটা আজও
চাকরির আশায় পথে,
পাড়ার মোড়ে প্রশ্ন ওঠে—
“চাকরি হলো কই?”

ছেলের হাতে সার্টিফিকেট—
চাকরির চিঠি শূন্য।
ডিগ্রি আছে,
অথচ…
তার চোখের জল মাপার মতো
কোনো যন্ত্র সমাজে নেই।

সে নিজেকেই বলে কতবার ,
“আমি কি তবে অযোগ্য?
এত পড়েও কেন আজও
দরজায় কড়া নাড়ে না সৌভাগ্য?”

অন্যদিকে মাধ্যমিক পাস
একটি চাকরি পেয়ে,
আত্মবিশ্বাস নিয়ে হাঁটে!
মাসের শেষে টাকা আসে—
সম্মান যেন তারই সঞ্চয়!

কোনমতে…
চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়া ছেলেটিও
বুদ্ধি আর কর্মের জোরে
আজ বড় ব্যবসায়ী,

তার ফার্মে কাজ করে—
এমকম, এমএসসি, এম এ যুবক-যুবতী।

বইয়ের পাতায় জীবন খুঁজে
কেটেছে কত রাত,
আজ ওদের মুখের দিকে
চেয়ে থাকে নিষ্ঠুর ভাত।

বুকের মধ্যে হাজার স্বপ্ন
চাপা পড়ে দীর্ঘশ্বাসে।

তবু হাসে—
বাড়ির গর্ব,
ঘরের আশা,
পরিবারের বোঝা—
ভালোবাসা!

আর—
বেতনের কাছে হেরে যাওয়া মেধা।।

0

Publication author

0
গ্রাম- ধলহরা, ডাকঘর- নেকুড়সেনী, থানা- দাঁতন, জেলা- পশ্চিম মেদিনীপুর, পিন- ৭২১৪৫১
Comments: 0Publics: 144Registration: 24-10-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted