রোমাঞ্চিত যমুনাজল

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

বিমুগ্ধ দর্শক শুধু আমি-

ডেকে উঠছে পাখি আর বৃষ্টির প্রলাপ

ভূতেপাওয়া রাতকাহিনির জন্মলগ্নে

ছোট কাঠের ঘোড়া রূপকথার দেশে

সব গোপন কুঠুরিতে নিহত কবুতর কথা

শিকড়ের খণ্ডিত থাবায় লবণাক্ত ঢেউ

রোমাঞ্চিত আমার বিকেলবেলা

বৃষ্টির মুদ্রণছন্দে তরঙ্গায়িত জল

যমুনায় বিকেলের রোদ,

ভালোবাসার আর এক সর্বনাম তুমি।

0

Publication author

0
শূন্য দশকের কবি ও গল্পকার। 'কবিতা এই সময়' পত্রিকার সম্পাদক। প্রথম কাব্যগ্রন্থ 'অলৌকিক দাগ ও আঁচড়,’ (২০০৭)। প্রকাশিত কাব্যগ্রন্থ সাতটি।বারান্দায় দাঁড়কাকের বাসা, পেজা মেঘ ও ঈশ্বর জানালা, এক কাপ চায়ের উষ্ণতা, ইত্যাদি।
Comments: 0Publics: 3Registration: 07-06-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।