শূন্য পথিক

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আমি পার করেছি সভ্যতা
পার করেছি স্মৃতিচিহ্ন
তুমি দূরে গেছো চলে
নীল প্রান্তরকে‌ একা রেখে।

বুঝেছি আমি নীল বেদনা
আকাশের তারাগুলি বলেছে কথা
খোলা জানালার কপাটের সাথে।

স্টেশনের ল্যাম্পপোস্টের বাতিগুলো
শূন্যস্থান পূরণ করে অন্ধকারের,
যাত্রীহীন ট্রেন নিস্তব্ধতায় জাগ্রত হয়
আমার বুকের গভীরে।

 

শহরের ভালোবাসা মনুমেন্টের উপরে
আমি হেঁটে চলি একাকী নির্জনে
মধ্যরাতের গল্পগুলো আমার
নীল ডায়েরি পাতায় ছাপা থাকে।

 

 

 

0

Publication author

1
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 573Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।