এক ঝাঁক বক Ek Jhank Bok

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

এক ঝাঁক বক Ek Jhank Bok
কলমে— সুব্রত পণ্ডিত
সংকলন— প্রতিধ্বনির পরে

সাদা ডানায় আকাশ জুড়ে
কী এক অপূর্ব ছবি আঁকে,
মাটির মানুষ থমকে দাঁড়ায়,
বিস্ময় জমে চোখের ফাঁকে।

এক ঝাঁক বকের উড়োউড়ি,
হুড়োহুড়ি করছে একদল মানুষ,
কেউ ছবিটি বন্দি করতে ব্যস্ত,
খুঁজছে কেউ সৌন্দর্যের নতুন আবেশ।

আকাশপথে কোন আশঙ্কা
বুকের ভেতর জমে ভিড়?
কেন ওই বকেরা—
আজ ছেড়ে যায় চেনা নীড়?

এই মাঠজুড়ে খাবার খুঁজত,
এই জলাশয় ছিল তাদের আশ্রয়,
মানুষেরই দখলদারিতে
আজ সেখানেও ওদের বিপর্যয়।

আমরা শুধু দৃশ্য খুঁজি,
ছবি তুলি, বাহবা দিই,
পাখির চোখের কষ্টের ভাষা
বোঝার সময় কোথাও নেই।

আকাশপথে ডানা মেলে
সাদা পালকে স্বপ্ন আঁকে,
কাল আকাশ শূন্য হলে
বলো— দোষটা দেব কাকে?

বকের ঝাঁক উড়ে যায়,
মানুষ ছোটে দৃশ্যের টানে—
প্রকৃতি মুখ ফিরিয়ে নিলে
সৌন্দর্য থাকবে কোনখানে?

ছবির ভিড়ে মানুষ খুঁজবে
হারিয়ে যাওয়া সেই সুখ,
শূন্য আকাশ চেয়ে থাকবে,
ফিরবে কবে সেই সাদা মুখ?

আশার ডানা মেলে দূরে
নীল দিগন্তের বুকে—
একদিন আবার ফিরবে তারা,
একে একে উড়বে, এক ঝাঁক বক।

এক ঝাঁক বক…

0

Publication author

0
গ্রাম- ধলহরা, ডাকঘর- নেকুড়সেনী, থানা- দাঁতন, জেলা- পশ্চিম মেদিনীপুর, পিন- ৭২১৪৫১
Comments: 0Publics: 148Registration: 24-10-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted