সীমা, তোমাকেই বলছি
![]()
সুরঞ্জনা, কার পানে
অমন উদাস চাওয়া?
যখন তোমারই এলো চুলে
বয়ে চলে ঝিরি ঝিরি বুনো হাওয়া?
কোন সে কুঞ্জের
শ্যামলী অঙ্গন;
মেহেদি বসনা তুমি আজ-
তোমাতেই যেন রঞ্জিত রঙ্গণ।
অলখে ঝরা তারা
রুপেতে তোমার পাগল পারা
কোন সে হৃদয় ক্ষরণে-
তোমারই রুপসুধা হরণে
যেন পারিজাত পাওয়া।
Subscribe
Login
0 Comments
Oldest
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)