হারিয়ে যেতে চাই
![]()
হারিয়ে যেতে চাই
——- রুদ্র কাওসার
আমাকে আলো দাও প্রভু —
না হয় এই সাগরের গভীরে,
জীবনের তরী ডুবে দাও!
আমি হারিয়ে যেতে চাই,
অনন্ত কালের গহব্বরে!
হারিয়ে যেতে চাই–
নরকের অতল অন্ধকারে!
হারিয়ে যেতে চাই–
মহাকালের ঘুমের দেশে!
হারিয়ে যেতে চাই–
সীমাহীন ধূসর আকাশে!
হারিয়ে যেতে চাই–
দুরের ওই নির্জন দ্বীপে,
সচ্ছ জলের ঝিনুকের বুকে,
হারিয়ে যেতে চাই —
মনুষ্যত্ব বিহীন এই সভ্যতা ছেড়ে,
মুক্ত বিহঙ্গের মত উড়ে যেতে চাই-
সাদা মেঘের আরও গভীরে,
তোমার অদৃশ্য সীমানা পেরিয়ে!
দ্বিধাহীন অচেনা শহরে–
নিয়ে যাও বন্ধু করুনা করে!
Subscribe
Login
0 Comments
Oldest
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)