অতীত – অর্ঘ্যদীপ চক্রবর্তী

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

অনেক কবিতা লিখেছি যখন ছিলাম মানুষ।
তুমি থাকতে পাশে
নদী বইত চার চোখে
হাতে হাত রেখে দেখতাম কত স্বপ্ন
চোখে চোখ রেখে ডুবে যেতাম গভীর চুম্বনের মাঝে…।
এখন শুধু কাঁচের ফ্রেমে ছবি হয়ে রয়েছি মুখোমুখি
পড়ে আছে পাশে দিস্তা দিস্তা কবিতার খাতা,
আমাদের দ্যাখে দিনরাত ধরে,
ক্রমশ ক্ষয়ে যাচ্ছে-
পোকামাকড় খাচ্ছে ওদের ইচ্ছেমতো।

১৭ই জুন,২০২৩,বেলা ১২:১৫, বারুইপুর

0

Publication author

1
আমার নাম অর্ঘ্যদীপ চক্রবর্তী।
ডাক নাম সঞ্জু। জন্মস্থান:- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার কৃষ্ণনগর শহরে। বর্তমান বাসস্থান:- পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুর শহরে।
Comments: 4Publics: 231Registration: 18-04-2023
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।