অনুভবে প্রেম দাও ( বেঁচে থাকা মানেই কি বেঁচে থাকা ) || প্রিন্স রোমান পিকিউ এর কবিতা

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

ঐ ওখানে যেখানে আকাশের সাথে
বাতাসের প্রেম হয়েছিল,
সেখানে পা দুলে বুক ফুলে হেঁটেছি আমরা।
ওখানে বলবার কেউ ছিল না, বাধা দেবার কেউ ছিল না।

মাঝে মাঝে পথ আগলিয়ে তোমার অভিমানে কাঁটা হয়েছি!
তুমি জানালার গ্রিল ধরে আকাশ দেখেছো,
আমি কপাটের ওপাশ থেকে একমনে তোমায় দেখেছি,
দেখে দেখে, হৃদয়ের শৈল্পিকতায় ভাবের ছবি হাজারবার এঁকেছি।
পত্র ও পল্লবের মিতালী ক্ষণে, আমার অবশ চিন্তন
বারবার ভোঁতা হয় তোমার অনাপত্তি মনে।

আমি যতবার ভালোবাসার মিছিল নিয়ে-
তোমার চৌকাঠ মাড়িয়েছি, ততবার দ্বন্দের নিষেধাজ্ঞায়
নতুন ধারার আইন পেয়েছি,
হয়েছি হ্যামিলনের বাঁশিওয়ালা।
যে সুর তোমাকে মুগ্ধ করেছে ঠিকি,
ঘরছাড়া করতে পারেনি মোটেও।
আমি ব্যর্থ সুরেদের তামাশায়, গীত গাই একা একাই।

বেঁচে থাকা মানেই কি বেঁচে থাকা!
মুছে ফেলা মানেই, ভুলে যাওয়া নয়।
তুমি পৌষের থলে থেকে
এক চিমটি মিঠা রোদ এনে দাও আমায়,
আমি রোদ খেয়ে বেঁচে থাকব।
ভালোবাসা না দাও
একবিন্দু শিশির কণা এনে দাও,
আমি কুয়াশা খেয়ে বেঁচে থাকব।
ভালোবাসা না দাও,
ম্যানগ্রোভ থেকে
একটুকরো মড়া সবুজ এনে দাও,
আমি সবুজ খেয়ে বেঁচে থাকব।

দাও অন্তত কিছু একটা দাও আমায়,
যা খেলে তোমায় ভুলে থাকব।

প্রিন্স রোমান পিকিউ

0

Publication author

0
প্রিন্স রোমান পিকিউ (মোঃ আসাদুজ্জামান) একজন বাংলাদেশী লেখক, নাট্যকার ও নির্মাতা। জন্ম রংপুর জেলায় হলেও শৈশব কেটেছে আব্বাস উদ্দিনের ভাওয়াইয়া গানের সেই চিলমারীর বন্দরে। ২০১৬ সালে তার প্রথম কাব্যগ্রন্ত "জলে নীলে পক্ষপাত" প্রকাশিত হয়।
Comments: 0Publics: 5Registration: 10-06-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।