অন্তত কবিতায় রায়

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আপনভোলা দেব-দেব কমরেড ছাড়া

আজ নয়, অনেক বছর, শুভ শ্রী হারা।

ওরে নির্বোধ শুভ, অবুঝ নিদ্রা থেকে জাগ!
দল দেবে না তোকে কখনোই তার ভাগ।
তাছাড়া নিজের স্বত্ব ছাড়বে না মৌসুমী বায়ু
যদি বা কমেও যায় তোর খানিকটা আয়ু।                    তুই কষ্ট পা, কেঁদেই যা খালি, অতএব!
এর অর্ধেক কষ্ট কী পায় নির্বিকারদেব-ও?
না , তোকে না দেখে পায় না সে কোনো কষ্ট
এ সব ব্যাপারে তার মতামত শক্ত ও স্পষ্ট।
সবচেয়ে বড় রাজনীতি, দল সবচেয়ে আগে
তাই তো সারাটা দিন দলের পিছুপিছু ভাগে
এবং যদি বা কখনো সে লম্বা একটি রাত জাগে
তাও দলেরই কথা ভেবে, নয় শুভ-অনুরাগে।
তাই হৃদয়ের সুপ্রিম কোর্ট দিল আজ রায়
শুভ যেন কমরেডকে কবিতায় অন্তত পায়।
ওরে, হৃদয়ের পেছনে হাঁটা নির্বোধ মেয়ে-কবি!
কত আর আবেগের ঘরে তালা দিয়ে র’বি?
0

Publication author

1
আমার নাম শুভশ্রী রায়। জন্ম ১২ জানুয়ারি, ১৯৭১ কলকাতা শহরে। পনেরো ষোল বছর বয়স থেকে কবিতা লিখছি। সেই অবুঝ কৈশোরে যতটা আগ্রহ নিয়ে লিখতাম, এখনো ততটাই আগ্রহ নিয়ে লিখি। কবিতার প্রতি আমার ভালোবাসা কোনো দিন কমবে না।
Comments: 1Publics: 121Registration: 28-02-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।