প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

হৃদয় ভরে যায় চন্দ্রগ্রহণে
নতুন পথে চলি
মানুষের তৈরী পথ নয়
এ পথ জীবন অধ্যায়ের।
ছায়াঘেরা পথে মানুষ হারিয়ে যায়
কোকিল ডাকে বসন্ত ঋতু এলে।

অজস্র স্বপ্ন মিথ্যা হয়
জীবিকার তাগিদে —
কেউ কথা রাখতে পারে না
কথা রাখার মনুষ্যত্ব থাকে না মানুষের ভিতর।

দুচোখে পাহাড় দেখছি
আর আকাশের মেঘেদের রঙ
দূর হতে বহুদূরে পৃথিবীর রূপভেদ
সব অবিনশ্বর কিংবা নশ্বর।

সময়ের কাছে ঋণ অজস্র যুগের
হৃদয়ের উত্তীর্ণ পথ থেমে যায় চেতনার গভীরে
নতুন পথে উদাসীন ভাবনা ভরে যায়
তাচ্ছিল্য অবকাশে খন্ডহীন ব্যবধানে।

© Abhijit Halder
21.10.2022

0

Publication author

1
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 573Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।