প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

পথের ধুলো এঁকে দেয় চলার পথের চিহ্ন
বুকের গভীরে শূন্যতার ডুব
পাখি প্রজন্মের দীর্ঘশ্বাস ফেলে ছেড়ে চলে যায় মানুষ
দূর বহুদূরে – যেখানে থাকে না চলার পথ
জীবনের সাথে মিলে যায় বেরঙীন।

এই পৃথিবীর সমস্ত ধুলোকণা হিসেব নিকেশ
জলছবি আঁকা শিল্পীর হৃদপিন্ড ছুঁয়ে মুছে যায় সময়।

কারাগারের আসামী ছাড়া পায়
ধূসর রঙ এলিট্রাফ কাজল আঁখি পেতে
জাহাজের মাস্তুলে বিজয়ের পতাকা ওড়ে।
মানুষের মিছিলে ফুসফুস বেদনা ছটছট করে।

আগুনে পোড়ে দগ্ধ সভ্যতা সংস্কৃতি
এমনকি মানুষ। একদিন উল্কাপাতে নক্ষত্র অভিনয় ভূমিকাতেই অপমান।

পথের পথিক পথ খোঁজে বেঁচে থাকার
মানুষ অধিকার হারালে বেঁচে থাকতে পারে কি!!
একশো সমুদ্র পাড়ি দিয়ে জন্ম মৃত্যু হয়েছে বিপন্ন।

0

Publication author

1
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 573Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।