অভিশপ্ত ভাত

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

ভাত ফোটেনি আজ চার দিন উনুন অনেক আগে ভেঙে গেছে
ভাঙ্গা রাস্তা ভাঙ্গা মন সব আজ মিলে গেছে কবরের মাঝে
লাশ কাটা ঘর হাসপাতাল এর বেড সব ভর্তি এখন
রক্ত দিয়ে ধান চাষ হচ্ছে ভাত ফুটবে এবার
হত্যা মঞ্চ সাজিয়েছে কারো লাল কারো সবুজ কারো কালো পতাকা দিয়ে ভর্তি
সবাই হত্যাকারী কেউ নিজের বিবেক কেউ অন্যের হিৎপিন্ড টা টেনে বের করে হত্যা করছে
রাস্তার কুকুর গুলো তখনও অন্য কুকুর কে বাঁচানোর চেষ্টায় আছে
যদিও রাস্তায় গলা কাটা অনেক মানুষের লাশে ভর্তি
এক গাড়ি মদ তখন বিতরণ হচ্ছে , ভাতের ক্ষিদে ভুলে গেছে সবাই
মানুষ উল্লাসে মেতে গেছে রক্তের আবির উড়ছে আকাশে
হাজারো মানুষ এখন ভোট দিচ্ছে কেউ কালো কেউ লাল কেউ বা সবুজে
মা ছেলে টেনে টেনে নিয়ে যাচ্ছে ছেলে বাবার কাটা মাথা
সবাই ভাত খেতে এসেছিল

0

Publication author

0
ব্যাচেলর ফার্মেসি থেকে স্নাতক । লেখালেখির ইচ্ছে ছোট বেলা থেকে আজকের যুগের এপার ওপার বাংলার ম্যাগাজিনে পত্রিকায় নিয়মিত লিখছেন যেমন zero boundary kobita , টার্মিনাস, কবিতা পাক্ষিক ইত্যাদি । সমাজ বদলানোর ইচ্ছা এবং সাহিত্য বাঁচিয়ে রাখার চেষ্টার সৈনিক
Comments: 2Publics: 4Registration: 24-06-2023
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।