![]()
আজ আমার দিন
কলমে— সুব্রত পণ্ডিত
সংকলন— প্রতিধ্বনির পরে
আজ আমার দিন,
আলোয় ভরে উঠেছে প্রাণ,
হৃদয়জুড়ে ফুটছে নতুন রঙিন গান।
সব দুঃখ মুছে যাচ্ছে,
দিচ্ছি হাসির ধ্বনি,
আজই বইছে—
জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তখানি।
আকাশের তারা বলুক, “তুমি অনন্য”,
সূর্যের কিরণে হোক আমার জীবন ধন্য।
জীবনের প্রতিটি প্রহরে—
থাকুক আনন্দের রাশি,
জন্মদিন আমার—
সার্থক হোক সব আশা,
চাই সবার হাসি।
চাই সবার হাসি…
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)