আনচান গান (Aanchan Gan)

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আনচান গান
কলমে — সুব্রত পণ্ডিত
সংকলন — প্রেমের ভোরাই (প্রথম খণ্ড)

এক ছিল আমার মিতা—
গাইতো ভালো গান;
গান শুনে জুড়িয়ে যেত
আমার মন–প্রাণ।

প্রাণ ভরে ভালোবেসে
কাটতো সারাদিন;
সারাদিনের খুনসুটি
গুটি গুটি হাঁটত প্রতিদিন।

প্রতিদিনের প্রতিবেদন
লিখত দুটি নয়ন;
নয়ন পানে তাকিয়ে থেকে
হারাতাম দুই-জন।

দুজনের দুটি পথ—
তবু মোরা ছিলাম আপন;
আপন মনে মিতা ছড়ায়
মিতালী সারাক্ষণ।

সারাক্ষণই সঙ্গী হতে
চেয়েছি যখন—
তখন মিতা হারিয়ে গেছে,
মুছি দু’নয়ন।

মনের মাঝে বেদনাগুলো
ঘুরে বেড়ায় অকারণ;
অকারণেই বচন মেরে
চলিয়ে যাই ভাষণ।

ভাষণ ভুলে আনচান মনে
জাগে হঠাৎ শিহরণ;
শিহরণে আনমনে গাই
গান— মিতার স্মরণ।

স্মরণ নয় অকারণ—
নয়নে জল, ক্ষমা চায় মন।।

0

Publication author

0
গ্রাম- ধলহরা, ডাকঘর- নেকুড়সেনী, থানা- দাঁতন, জেলা- পশ্চিম মেদিনীপুর, পিন- ৭২১৪৫১
Comments: 0Publics: 90Registration: 24-10-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।