প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আবহমান
হাকিকুর রহমান

ও বিবাগী, যাওযে হেঁটে
পথটি ভুলে,
উদাস মনে, গাওযে তুমি
কি সুর তুলে।।

নীলকরবী, ফুটলো হোথা
বনের কোণে,
নীরদগুলো, ভাসলো হেসে
দূর গগনে।

গাঁয়ের বঁধু, যায়যে ধীরে
পুকুর পাড়ে,
পায়ের নূপুর, ঝুমুর ঝুমুর
দৃষ্টি কাড়ে।

রাখাল ছেলে, বাজায় বাঁশি
গাছের ছায়ে,
আলসি ঝেড়ে, ঘাটের মাঝী
উঠলো নায়ে।

বনপাপিয়া, ডাকছে শাখে
“চোখ গেলো”,
ভর দুপুরে, নীবিড় বায়ে
তন্দ্রা এলো।

0

Publication author

2
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।