আমি যেন আমারই ডামি

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

পুরা জনপদটাই যেন আজ একটি আজব সিনেমার পর্দা…

সিনেমা! এ‍্যাবসার্ডের এ‍্যাবসার্ড! ওই যে হাকিমপুরী জর্দা-
আয়ের তালিকায় শীর্ষে! মনে নাই তা?
এখানে যা দেখি, তা কোনদিন দেখি নাই
আর যা দেখিয়াছি, তা দেখি না…

“হে মানুষ! পালাবে তুমি! কোন পথ দিয়ে পালাবে?
অবশেষে বেঘোরে হারাবে
জীবন-যৌবন-মান, সব কিছু জীবনের তরে
কেননা, সব পথে-পথে ঐ যে দৈত্যরা খেলা করে
উদ্দাম খেলা করে”- এ রকম ভাবনার দৃশ্যপটে
একদিন রীতিমতো আটকে ছিলাম আমি এই সমতটে
এক তপোময় মাকড়সার মতন…

আজ দেখি-এ যে এক আজব দানব-সভ‍্যতা বটে…

যখন ‘রুল অব জাংগল’ শক্ত করে গেড়ে নেয় আসন,
তখন সকলেই বুঝি বাঁচার তাগিদে দানব হয়ে যায় …

-এ যেন বেঁচে থাকার জন‍্য লিপ্ত সকলে মরণের খেলায়;
আহা! দানবের কত রূপ!
মরণের কত খেলা!

এ যে ঘনঘোর এক অবেলা-
এর থেকে ভিন্ন কিছু আসে না মাথায় আর; খুবই দুঃখিত আমি-

আমি যেন আজ আমারই ডামি…
(মার্চ ২০২৪, ঢাকা)

0

Publication author

1
জন্মস্থান খুলনা, বাংলাদেশ। বর্তমানে বসবাস ঢাকা, বাংলাদেশ। একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা।
Comments: 0Publics: 138Registration: 04-12-2024
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।