একদিন চলে যাব – অর্ঘ্যদীপ চক্রবর্তী

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

একদিন চলে যাব
আর ফিরব না,
মুছে যাব ধরণি থেকে
থাকতে শুরু করব অজানা কোনো জগতে।

একদিন আমি থাকব না
কিন্তু আমার সৃষ্টি থেকে যাবে।

একদিন আমি কথা বলব না
কিন্তু আমার কবিতারা কথা বলবে মানুষের মুখ দিয়ে।

একদিন আমি হারিয়ে যাব অন্তরীক্ষের গায়ে
কিন্তু আমার প্রেম দুঃখ ভালোবাসা বেদনা
সব মিশে থাকবে আমারই কবিতাগুলির আখরে আখরে।

একদিন আমার লেখা থেমে যাবে
আমার মৃত্যুতে
ক্রমে ধুলো জমবে আমার
টেবিলে চেয়ারে বইয়ের আলমারিতে….
আমার কবিতারা উপলব্ধি করবে আমার অনুপস্থিতি
তারা বুঝতে পারবে আমি আর ফিরব না
যা কিছু দুঃখ ছিল যা কিছু আনন্দ ছিল
সবকিছু এই পৃথিবীতে রেখে আমি চলে গেছি।

—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
৫/৩/২০২৬

0

Publication author

1
আমার নাম অর্ঘ্যদীপ চক্রবর্তী।
ডাক নাম সঞ্জু। জন্মস্থান:- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার কৃষ্ণনগর শহরে। বর্তমান বাসস্থান:- পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুর শহরে।
Comments: 4Publics: 231Registration: 18-04-2023
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।