যে কথাটি বহুদূর

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আজ যে কথাটি ভাবছি
সেই কথাটি বহুদূরে
যতটা পথ হেঁটে পাড়ি দেওয়া যায়
ঠিক তাঁর চেয়েও বহুদূরে কথাটি
একটা কাল্পনিক জগৎ বেড়ে উঠছে
নিদারুণ অভিমানের বীজ বুকে ছড়িয়ে।

পোড়া ইটের বসতবাড়ি
হাতের রেখা ভালোবাসার সূচনাতে
কোনো এক মেঘের মতো মেয়েকে ডাক পাঠায়
হেমন্তের আগমনে।
যাচ্ছি দূরে সে প্রেম বহুদূর
মানুষের কথা ভেবে ভেবে
আজ যে কথাটি বলা খুবই প্রয়োজন
সে কথাটি বলতে পারছিনা
একটা নির্দিষ্ট বরাদ্দ কারণের জন্য…..!

0

Publication author

1
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 573Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।