![]()
শুধু মূর্তি থেকেই দেখে গেলি
একবার কাছে আয় না মা,
যে যা চায় তুই তো তাই পূরণ করিস
তবে কেন আমার বেলায় না?
খুব ইচ্ছা করে তোকে ছুঁয়ে দেখি
একবার কাছে আয় না মা,
ছেলের কষ্ট বুঝিস না
তুই কি তবে পাষাণী হলি?
একবার কাছে আয় না মা
এসে মাথায় হাত বুলিয়ে দে,
আমি ঘুমিয়ে পড়ি তোর কোলে
আর জাগব না
যাব তোর সাথে চলে।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)