কমরেড-কবিয়ত্রী কথা

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

সে এক মজে মজার গল্পকথা
খবরের কাগজ ভেতর ঘটেছিল
জাদুর মতো এ শহরেই একদা।

কমরেড সুপুরুষ তায় চিরকুমার
বেশি করে দেখে তাকে, খবর হাতে
সে এক সাব এডিটর হ’ল বিমার।

আহাহা ডেস্কে মেয়ে খবর লেখে
করুণ কম মাইনের সাব এডিটর
সাথে তার কাব্য ছিল ছোট্ট থেকে।

কমরেডকে দেখে ও আরো দেখে
খবর লেখার সময় রোমাঞ্চ হয়,
কলম তার গেছিল একটু কেঁপে!

ওপরে চাঁদও ছিল নিজের মতো
হেসেছিল দুষ্টু হাসি নিটোল মুখে
চাঁদের নামেও নালিশ শত শত!

সে চাঁদ বড়ই ফাজিল এবং ইতর
কত কত কান্ড ঘটায় জেনে শুনে
ঘোরতর ফাঁদ পাতা তার ভিতর।

তার পরে কার কত গুণ বা দোষ!
দেব যে কিসে খুশি কে তা বোঝে
কোনটা তার অভিমান কিম্বা রোষ!

কে সরল কে দোষী চাপানউতোর
যদি চাঁদ নেমেও আসে সোজাসুজি
একেবারে ঢাকুরিয়া সেতুর ওপর!

ভালোবাসা হয়েছিল কী, না হয়নি?
এ ব্যাপারে দু’জন তারা নীরব ছিল
কোথাও, একটুও বাক্য তো কয়নি।

কবিয়ত্রী, ভালোবাসা সস্তা নাকি?
বল, কমরেড তোর কী এমন কে,
মৌসুমী বাতাস জানে; গল্প বাকী।

0

Publication author

1
আমার নাম শুভশ্রী রায়। জন্ম ১২ জানুয়ারি, ১৯৭১ কলকাতা শহরে। পনেরো ষোল বছর বয়স থেকে কবিতা লিখছি। সেই অবুঝ কৈশোরে যতটা আগ্রহ নিয়ে লিখতাম, এখনো ততটাই আগ্রহ নিয়ে লিখি। কবিতার প্রতি আমার ভালোবাসা কোনো দিন কমবে না।
Comments: 1Publics: 121Registration: 28-02-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।