প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

রোদের সোনা বসনে সেদিন
লেগেছিল সিঁদুর রঙা গান।
ওড়নায় ঢেকেছিলো মুখ
আকাশ লাজে, লালে লাল…
আধখোলা চোখে নগর যখন
আধোঘুমে ছুঁয়ে দিয়েছিলো, চুপ করে
সবুজ সুরের ঘাস কথা…
তখন চুরি করে চুপিসারে
সেই স্বরলিপি একদল গিটার রঙিন,
নিয়েছিল উষ্ণ প্রানভরা ঘ্রাণ তার।
আর সেই সময়েই ঠিক
রেলিঙে হেলানো পিঠ,
আঙ্গুলের ডগায় লিখে দিয়েছিলো
প্রেমিকার খোলা চুলে
অজানা বিজয়ী পদ্য।
তারপর ধীরে ধীরে থেমে গেলে স্বর,
নিভে গেলে আলোর সুর,
তাকিয়ে নীলিমায় স্থিরদৃষ্টিতে
আকাশ পড়া দুটো চোখ,
উজাড় করে ভরে দিয়েছিলো
একে ওপরকে, খোলামাঠে বটেদের বীজ।

0

Publication author

offline 6 years

নীল দহন

0
সখে ভাবি আর সখেই কবি
Comments: 2Publics: 16Registration: 19-09-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।