কাজলও ছাই Kajol-o Chhai

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

কাজলও ছাই
কলমে— সুব্রত পণ্ডিত
সংকলন— প্রতিধ্বনির পরে

আবার দেখা তোমার সাথে,
তবু এ দেখা আজ বড়ই মলিন,
যেন ঝরা পাতার বুকে লেখা—
বসন্তের সমস্ত ইতিহাস বিলীন।

একই আগুন, একই সলতে,
তবু পরিণতি দুই।
তেলযোগে জ্বলতে দিলে কাজল,
তেল ছাড়া সলতে পুড়ে-পুড়ে ছাই।

আজকে দেখি অন্য মানুষ,
অন্য রূপের আভাস,
মধুর কথার আড়াল জুড়ে
তাচ্ছিল্যেরই নানান প্রকাশ।

যে প্রেম ছিল পূর্ণিমা,
আজ কেন সে গ্রহণ?

যে চোখেতে স্বপ্ন ছিল,
ছিল জোছনারই ঘোর,
আজ সে চোখে শূন্যতা শুধু,
চেনা মানুষ পর, অচেনা ভোর।

একই আগুন, একই সলতে,
তবু পরিণতি দুই।
কাজল ও ছাই…

শেষ অবধি—
কাজল কোথায়?
কাজলও ছাই…

0

Publication author

0
গ্রাম- ধলহরা, ডাকঘর- নেকুড়সেনী, থানা- দাঁতন, জেলা- পশ্চিম মেদিনীপুর, পিন- ৭২১৪৫১
Comments: 0Publics: 164Registration: 24-10-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted