কান্না কুড়োতে চাই

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

কান্না কুড়োতে চাই
হাকিকুর রহমান

কান্না কুড়োতে এসেছি মাগো, এই অবেলায়-
কুকড়িয়ে যাওয়া মনের কান্নাগুলো
যে গুলোকে তুলে রেখেছো শিয়রের কাছে-
আমি তো কান পেতে সেগুলোকে শুনতে পাই,
তাতে, আমার কি দোষ হলো, তুমিই বলো।

সোনার ফসলেতে ভরে আছে ক্ষেত-
রাঙা মাটির বিরান পথটা তবুও কেন কাঁদে,
শূন্য আঙিনাটাই বা কেন কাঁদে,
বুঝতে পারিনে মাগো, তোমার ছায়ার
পরশ পেতে, বুকের আলোতে বিলীন হতে
আমিও যে কাঁদি।

শারদ সকালে ঝরা বকুলের কান্না
কেন শুধু আমিই শুনতে পাই, মাগো-
ঝর্ণার জল, গোল নুড়িগুলোকে বুকের
ভেতরে নিয়ে বয়ে যায় যখন, তার
কান্নার প্রতিধ্বনিও যে আমি শুনি।

বুনো সূর্যের আলোয় একাকী মরুদ্যানটা
কি হাসে, না কি কাঁদে, সে খবরটা
কেইবা রাখে? আলোর প্রার্থনায়
মায়ের পাখার নিচে বসে ছোট্ট পাখিটা
কি হাসে, না কি কাঁদে, কেইবা জানে।

তবুও বুকের পাজরে থিতিয়ে থাকা
কান্নাগুলোকে কুড়িয়ে যেতে চাই, মাগো।

0

Publication author

2
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted