![]()
যে বৃষ্টি আকাশ ভাষায়,
তার স্পর্শে হৃদয় উত্তাল,
কম্পিত ঠোঁটে চোখ খুঁজে বেড়ায়,
অনুপমার কাতর আলিঙ্গন,
হেলায় যে হারিয়েছি- ভালবাসার অর্ঘ্য,
নতুন করে পাওয়ার আশে ,
খুজি যাকে দূর প্রবাসে-
স্বপ্ন দেখার সাধে ,
আকুল হৃদয় কাঁদে,
এসো হরষ বদনে ,
আশাহত দিনের শেষে,
তোমার বুকেই পাতি আমার শেষ শয্যা।।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)