কি নামে ডাকবো তোমাই

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

কি নামে ডাকবো তোমাই
এখানে শহর অনেক আলোকবর্ষ দূরে আমি
কখনো দিন আর রাত থাকে জেগে।
ব্যাবিলনের শূন্য উদ্যান কিংবা মিশরের ইতিহাস
সবই বাড়বাড়ন্তের পথে এগিয়ে চলে
কিছু পাই আর কখনো কিছু হারায়
তবুও খুঁজে পাওয়া গেল না তাঁকে
আমিতো আগেই বিদ্রোহীর পোশাক গায়ে জড়িয়েছি
তুমি তা মানোনী বোধহয়
সীমাহীন চোখের আড়ালে যাও চলে
মানুষেরা সব উন্নতি থেকে অবনমনের পথে এড়িয়ে চলে – তুমি: তা টের পাও কি কখনো !!

কি নামে ডাকবো তোমাই
আগের কি কিছু মনে আছে এখনো
ঢের বেশি কল্পনা ঢের বেশি অনুভব
কুরুক্ষেত্রের যুদ্ধ কি জয় করা যাবে!
নাকি বকুল ফুলের মতো নিদারুণ ভাবে ঝরে পড়তে হবে নিজের মুর্ছনায় আড়ালেই
কিন্তু কখনো তো তা হওয়ার কথা ছিল না
তবে হদিশ পাওয়া যাবে ঠিকই একদিন
তাঁরে না পাওয়ার বিরহের আগুনে
আমার হৃদপিন্ড শুকিয়ে যাবে চৈত্র মাসের উষ্ণ প্রহরে।
যখন প্রথম দেখেছিলাম তাঁকে
বসন্তের হলুদ রঙের নীল কন্ঠ পাখির মনোবলে
ঠিক শতগুণ বেশি প্রিয় সে তাঁরে না পাওয়ার বিফল
প্রেম বৃক্ষের ডালে।।

0

Publication author

1
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 573Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।