গন্তব্যের হাতছানি

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

গন্তব্যের হাতছানি
হাকিকুর রহমান

পায়েতে কখন বিঁধেছে চোরা কাঁটা
কাঁদিয়া কহে উচ্চাকাঙ্খা,
তাহলে কি হঠাৎ করিয়াই, পিছাইয়া পড়ার
রহিয়াছে আশঙ্কা?

উদাসীনতা, কি সেথায় আসিয়া
অযথা বাঁধ সাধে?
উৎকন্ঠাহীন আশাগুলি
তবুও কেনো জানি ঘর বাঁধে।

কেহ কহে ডাইনে যাও
কেহ কহে পিছু চাও,
প্রাপ্তি-অপ্রাপ্তির গোলকধাঁধায়
নিজেকে, নতুন করিয়া পাও।

তাই, একটুখানি জিড়িয়া নেওয়া
পরিশ্রান্ততার ফাঁকে,
গন্তব্য, সেতো অম্লান
আর, সদাই হাতছানি দিয়া ডাকে।

0

Publication author

2
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।