চাতকীর প্রেম

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

চাতকীর প্রেম
হাকিকুর রহমান

চাতকীর প্রেম
সেতো চাতক-ই বোঝে,
আর তাই, গগনের পানে চেয়ে
সর্বদা বারিকে খোঁজে।

অভিসারে যায়, সুখী চখা-চখি
হরিৎ পত্রে ঢেঁকে রাখে, দু’জনার আঁখি।

পাপিয়ার তৃষা
মেটাতে পারেনাকো শ্রাবণের ধারা,
তবু, শাখে শাখে নেচে চলে
লয়ে আপন চিত্ত হারা।

ডাহুকের গানে
উছলিত হয়ে বয়, গাঙ্গের পানি
বরষার ঢলে
উচকিত প্রাণে, কি যে বারতা আনি।

0

Publication author

2
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।