****ছড়া – ।। মাগো আমি তোমার ছেলে ।। ****

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

মা গো আমি তোমার ছেলে
দাঁড়িয়ে কাঁদি দুহাত তুলে,
নাও তুমি মা তুলে কোলে
দুঃখ-কষ্ট যাব ভুলে।
ছেলে তোমার গরিব বটে
দিন যে তার কষ্টে কাটে,
ঘুরে বেড়ায় মাঠেঘাটে
যেওনা তাকে ফেলে
মা গো তোমার বক্ষমাঝে
নাও আমাকে তুলে।
যার কোন আশা নাই
বোঝাবার ভাষা নাই
কোথাও ভালবাসা নাই
কখনও লোকে দয়া করে
কখনও করে ঘৃণা
তোমার কথাই তখন ভাবি
বাকী সবকিছু ভুলে
যখন আঁখি ছলাত ছলাত
পূর্ণ অশ্রুজলে
মা যে আছেন আমার কাছে
মা গো তোমার বক্ষমাঝে
নাও আমাকে তুলে।
মা গো আমি তোমার ছেলে
দাঁড়িয়ে কাঁদি দুহাত তুলে,
নাও তুমি মা তুলে কোলে

0

Publication author

0
আমি একজন সাধারণ লোক,
ছড়া লেখার ভীষণ ঝোঁক
রাতুল ঘোষ নাম আমার, ৮০ সালে জম্ম,
ছড়া লিখে সময় কাটে
যখন হাতে থাকে না কম্ম।
Comments: 0Publics: 4Registration: 17-12-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।