![]()
৪+৪/৪+১ স্বরবৃত্ত ছন্দ
ভাই আর বোনের ভালোবাসায়
থাকে না তো খাদ,
নিত্যক্ষণে হাসি মজা
ভিন্ন রকম স্বাদ।
দুখের দিনে ভাইবোনেরা
পাশে তবে রয়,
মনের কোণে তখন তবে
থাকে না তো ভয়।
মন সাহসে জীবন মুখে
একলা চলা যাই,
ভাইবোনের ওই ভালোবাসায়
জনম জনম চাই।
অদৃশ্য এই ভালোবাসা
ভোলা যায় না ভাই,
এমন মধুর বন্ধন বুঝি
দ্বিতীয়টা নাই
রচনাকালঃ
২৪/০৮/২০২১
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)