![]()
ছাত্র আন্দোলন
কলমে— সুব্রত পণ্ডিত
ছাত্র আন্দোলন ভালো,
প্রয়োজনীয় আন্দোলন আরও ভালো।
বিচ্ছিন্নতাবাদী শক্তি
আন্দোলনে যোগ দিলে,
মহৎ আন্দোলনগুলো
নিমেষেই হয়ে যায় কালো।
প্রথম প্রথম আন্দোলনের
লক্ষ্যগুলো লাগে খুব ভালো,
কিছু পরে বোঝা যায়—
নেপথ্যে লুকিয়ে থাকে
অনেক কিছুই কালো।
জনগণের বোঝা দায়—
কোনটা আলো, কোনটা কালো।
পরে যদি বুঝি
আন্দোলনটি ছিল অসৎ,
ততক্ষণে হারিয়ে যায়
দেশের অনেক ভবিষ্যৎ।
আন্দোলনকারীর ইগো দেখে ভয় হয়,
কেউ কেউ আজ
শুধু নিজের স্বার্থের কথাই কয়।
আঠারোর ইগোতে দেশের ইগো
মিশলে আরও লাগে ভালো।
রাজনৈতিক রং বাদ দিলে—
সত্যি সত্যি, ছাত্র আন্দোলন ভালো।।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)