![]()
ছড়া- দোলা
হাকিকুর রহমান
শিশু দোলে মায়ের কোলে
বানর দোলে গাছে,
নলখাগড়ায় ফড়িং দোলে
আহ্লাদেতে আছে।
দোলায় দোলে খোকা-খুকু
ময়না দোলে খাঁচায়,
বিলের জলে পদ্ম দোলে
ভোমরাটারে নাচায়।
বঁধু দোলে পালকি চড়ে
হাঙ্গর দোলে জলে,
সদ্য হওয়া বকন দোলে
আমড়া গাছের তলে….
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)