ছড়া- বাঘের মেসো

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

ছড়া- বাঘের মেসো
হাকিকুর রহমান

বাঘের মেসো, বাঘের মেসো
যাচ্ছো কুটুম বাড়ি?
সঙ্গে তোমার চাই যে যেতে
তৈরি তাড়াতাড়ি।

নয়টা জীবন পেয়ে খুড়ো
নিত্তি যে খাও মাছের মুড়ো,
সবার পাতেই ভাগটা বসাও
বাদ যায়না ছেলে বুড়ো।

রওযে বসে আড়ি পেতে
লেজটা সাছের চাও যে খেতে,
মিয়াও বলে হামলে পড়ো
লজ্জা তোমার নেই যে চেতে।

যতই বলি পাবানা আর
তোমার সাথে পারাটা ভার,
বসলে খেতেই দৌড়ে আসো
বন্ধ করা যায়না যে দ্বার।

0

Publication author

2
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।