তোমায় নিয়ে

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

জানি ভীষণ ব্যস্ত তুমি

সারাটি দিন ধরে

মুঠোয় পুরে সময় করব চুরি

হঠাৎ যখন মনে পড়ে।

উড়ব ঘুড়ি আকাশ তোমার

ক্লান্ত বিকেল শেষে

ভিজিয়ে দিব শরীর তোমার

বৃষ্টি হয়ে এসে।

জ্যোৎস্না গায়ে মাখব তোমার

উদাস প্রহর গুনে

ঝি ঝি পোকার গান শোনাব

পড়লে আমায় মনে।।

লেখনীতে আমার কবিতা তুমিই

রাত্রির শেষের আগে

দ্বি-প্রহরে নিব কেড়ে ঘুম তোমার

স্বপ্ন হয়ে এসে।।

শুধু প্রতিটি সকালে ঘুমের আড়ালে

আমার আছে যাই

তাই তোমায় নিয়ে।।

 

 

0

Publication author

0
নৈশব্দের দেয়ালে ভাঙ্গে যত সুবচনেরর নিশ্চুপ আর্তনাদ, নিষ্পলক চেয়ে রই তত বিরহ ব্যবচ্ছেদ অন্তর্ঘাত!!!
Comments: 0Publics: 9Registration: 19-10-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।