দম্পতি

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

দম্পতি

রোদেলা নিস্তব্ধ দুপুরে
চারপাশ যেন ঘুমিয়ে থাকে—
গাছের ছায়া থেমে যায়,
হাওয়াও ফুরিয়ে আসে ধীরে।
ঠিক সেই নীরবতার ভিতর
তুমি জেগে ওঠো আমার মনে,
একটা কোমল আলো হয়ে
যা অকারণে হৃদয় ছুঁয়ে যায়।

আমি তখন থেমে দাঁড়াই,
নিজেকে খুলে দিই নিঃশব্দে,
মনে হয় দূর থেকে
তোমার ডাক ভেসে আসে
রোদে গরম হয়ে থাকা পথে।
ধীরে ধীরে
আমরা দু’জন মিলে
একটা অচেনা উষ্ণতা গড়ে তুলি—
যা আলাদা নয়,
যা শুধু আমাদের মিলনেই জন্ম নেয়।

সেই উষ্ণতাই
দুপুরের বুকে ফোটায়
বসন্তের নিদাঘ—
যেখানে রোদ একটু বেশি ঝলমলে,
হাওয়া একটু নরম,
আর আমরা দু’জন
একটা দীর্ঘ আলোয় হাঁটি
একই ছায়া হয়ে।

0

Publication author

offline 2 months

Moktarul

0
আমি ব্যক্তিগত জীবনে একজন এনজিও কর্মী। সাধারনত ফেসবুকে কবিতা লিখি। একসময় এই সাইটের সদস্য ছিলাম। সময়ের অভাবে চালিয়ে যেতে পারিনি। পাসওয়ার্ড এবং অন্যান্য তথ্যাদি ভুলে গেছি। আবার নুতন করে রেজিষ্ট্রেশন করছি। আশা করি কর্তৃ পক্ষ নিরাশ করবেন না। ধন্যবাদ।
Comments: 0Publics: 15Registration: 05-12-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।