ডাকচিঠি-৪৫

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

কিছু বলতে চাইনা কিছু লিখতে চাই না
কোথাও কেউ নেই আমার
আছে শুধু সময়ের অপেক্ষা
হাজারো বিরহ ভরা পুরুষের হৃদয় শুকিয়ে গেলেও
পৃথিবীর সবচেয়ে দামী সত্য এটাই….
মিথ্যা উপন্যাসের ভূমিকায় অবতীর্ণ হয়েছে কেউ
আমি পৃথিবীর সীমা ছাড়িয়ে নতুন পৃথিবীতে এসেছি
সে পৃথিবী এই পৃথিবীর মতো নয়।

ধুলো ভরা মেঠো পথে ঘুরেছি
কেউ কোথাও নেই রাত্রি নেমেছে চতুর্দিকে
এখন সবাইকে বুঝিয়ে দিতে হয় অপমানের বদলা অপমান দিয়ে নয়
হাজারো উচ্চ কিছু উন্নতি ঘটিয়ে দেখিয়ে দিতে হয়।
শিখেছি বহু কিছু যা শেখার ইচ্ছে ছিলনা কভু
এখন তো মানচিত্রের শিরা উপশিরার জীবনী লিখে
বাঁচতে শিখেছি প্রকৃতির পরিবর্তনে।।

0

Publication author

1
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 573Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।