![]()
দিন যে কাটে
হাকিকুর রহমান
দিন যে কাটে হেলা ফেলায়
জীবন কাটে সাগর বেলায়।
দিনের শেষে রাত্রি আসে
ইচ্ছেগুলো হাওয়ায় ভাসে।
ভ্রান্তিগুলো যায়না সওয়া
ক্লান্তিগুলো যায়না বওয়া।
ভাবনাগুলো ধরছে চেপে
তবুও চলা পথটা মেপে।
কত কিছুই গেলাম দেখে
চিহ্নটাতো যাইনি রেখে।
কোথাও বৃষ্টি, কোথাও খরা
এমনি করেই চলছে ধরা।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)