দুরে তবু কাছাকাছি

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

কবিতা:- দুরে তবু কাছাকাছি
সৃজন:- বিশ্বানন্দ চ্যাটার্জী
তারিখ :- ইং ২১-১০-২০২৪

অস্পষ্ট ঈঙ্গিত ছিল –
লিখেছিলে কয়েকটি কথা ।
উপহার দিয়েছিলে মোরে –
পূলক জাগানো মুগ্ধতা !

নন্দিত শব্দ চয়নে আমি –
প্রত্যুত্তরে মগ্ন মুখর ।
অনুরাগে প্রকাশিত উচ্ছাস –
আসলে নিজের সর্বনাশ !

জাগরণে কাটে বিভাবরী –
তৃষিত অন্তরে বিস্ফোরণ !
যুক্তিশীল তীক্ষ্ণ মননে –
বোধনেই মেনে নিলে বিসর্জন !

সরে গিয়ে তবু একি মুগ্ধতা !
যা আছে তা অন্তরে থাক –
কাছে আসবার কি বা প্রয়োজন ?
স্মৃতিপটে সূধা ঢেলে যাক !

বাইরে দূষণ বড় বে-লাগাম –
কুৎসার রুচিহীন মলিনতা !
তার চেয়ে এই মোরা ভালো আছি –
দুরে তবু মনে মনে কাছাকাছি !!

( কপিরাইট সংরক্ষিত )

0

Publication author

0
জন্ম:-২৬/০৩/১৯৫২
পেশা:-অবসর প্রাপ্ত (মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ)
জন্মস্থান:-গ্রাম:-চন্ডিরামপুর
ডাকঘর:-বিরহী
থানা:-হরিণঘাটা
জেলা:-নদীয়া
( পশ্চিমবঙ্গ )
বর্তমান নিবাস:-শিলিগুড়ি (প.ব.)
Comments: 15Publics: 14Registration: 16-02-2025
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।