![]()
উপলব্ধি
হাকিকুর রহমান
এ কোন উপলব্ধি?
জীবন!
সেতো চলে নিজের পথে,
নিজের গতিতে-
আমি হাবুডুবু খাই হেথা ঘোলাজলে
সমঝোতা করি
চিন্তা-চেতনা-বুদ্ধি।
আলোড়িত হয়ে যাই
কতো কথা আছে, হৃদয়ের মাঝে
শান্ত দুপুরে, স্তব্ধ তিমিরে
আনমনে বলি তাই।
পরিনাম নাহি বুঝি
যা কিছু যাবার, যাক চলে যাক
যেটুকু পেয়েছি, তাই নিয়ে আজি
নিজেই নিজেকে খুঁজি।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)